মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ ভবনস্থ স্পিকারের অফিসকক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন 'ধানের শীষ' প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। পরে তাঁকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়।
সোমবার বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তিনিও মঙ্গলবার শপথ নিচ্ছেন।





💬 Comments
No comments yet.