হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না বাংলাদেশ হকি দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ, দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল হজম করে ২-০ ব্যবধানে বিরতিতে যায়। তৃতীয় কোয়ার্টারে জোড়া গোল করে কোরিয়া ব্যবধান আরও বাড়ায়।
টুর্নামেন্টে এর আগে ভারতের কাছে ১৩ গোল, জাপানের কাছে ১-০ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচ শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে।
আজ (২ নভেম্বর) চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজবে লাল-সবুজ দল।





💬 মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই।