জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কমিটির সুপারিশ।
জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত কমিটি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং জ্বালানি ব্যবস্থাপনা আধুনিক করার সুপারিশ করেছে।
সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক উপস্থাপনা দেখানো হয়।
বৈঠকে সংসদ ভবনের সব লাইট সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সোলার প্যানেল বসানোর উপযোগী ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (বাংলা)।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী 'বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে, জেলায় ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আবুধাবি থেকে বাংলাদেশে আনা ছয়টি স্বর্ণের ডিম কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে আবারও আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। পৃথক দুটি অভিযানে ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ডিমগুলো জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৭৩ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৬ সালের এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী মাস। বছরের শুরু থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১৮ জনের মৃত্যু ও ১ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
💬 Comments
No comments yet.